রোজদিন ডেস্ক: দেশের শিক্ষা পদ্ধতি নিয়ে এবার প্রতিবাদ কর্মসূচি শুরু করলেন শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার রাজস্থানের কোটায় এর সূচনা করে তিনি বলেন, পরিবার পড়ুয়া দের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে বিপুল অর্থ খরচ করে, সেখানে ভাল মানের শিক্ষা বা কাজ কম ই পায়।
” ছাত্র কি গুঞ্জ ” কর্মসূচির সূচনা করে তিনি বলেন, দেশে যে পদ্ধতিতে শিক্ষা মডেল চলছে, তা প্রত্যাখ্যাত পদ্ধতি, নির্বাচন পদ্ধতি নয়। এতে পড়ুয়া দের প্রতিভা ও তাঁরা কি পড়তে ভালবাসেন, দেখা হয় না, তরূণ প্রজন্মের ইচ্ছা কে সঙ্কুচিত করে।
দেশের কোচিং রাজধানী কোটায় রাহুল গান্ধী তাৎপর্য পূর্ণ ভাবে এই কর্মসূচি র সূচনা করেন। কর্মসূচি তে প্রচুর তরুণ , তরুণী যোগ দেন। এই সমাবেশ কোন রাজনৈতিক কর্মসূচি নয়,দেশের তরুণদের উদ্বেগ শোনার কর্মসূচি বলে রাহুল গান্ধী জানান।
তিনি আরও বলেন, সব নিট পরীক্ষার্থীদের কোচিং এর জন্য বছরে এক কোটি বত্রিশ লক্ষ কোটি টাকা খরচ হয়,যা প্রায় শিক্ষা খাতে কেন্দ্রীয় বাজেটের সমান। এস এস সি, ইউ পি এস সি সহ পাঁচ টি প্রতিযোগিতা মূলক পরীক্ষা র কোচিং নিতেও বছরে সাড়ে তিন লক্ষ কোটি টাকা খরচ হয়। এই শিক্ষা পদ্ধতি পরিবারগুলির কাছে বিপুল পরিমাণ টাকা নেয়, পরে বেশির ভাগ পড়ুয়ার দরজাই বন্ধ হয়ে যায়। রাহুল গান্ধী তরুণ দের স্বপ্ন সফল করতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে নীতি প্রণেতা ও সমাজ কে আর্জি জানান।
বিজেপি এই সমাবেশের তীব্র নিন্দা করেছে। দলের নেতা রাজেন্দ্র রাঠোর অভিযোগ করেন কংগ্রেস পড়ুয়া দের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কংগ্রেস আমলে বহু পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে, ওই দল তা নিয়ে নীরব কেন তিনি প্রশ্ন তোলেন।

Be the first to comment