নয়া মুখ্যসচিব, মুখ্যমন্ত্রী উপদেষ্টা, তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক :
রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তর নিয়োগের বিরুদ্ধে এবার তীব্র ধিক্কার জানালেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। সমাজমাধ্যমে তিনি আজ বলেন,বিজেপি ও নির্বাচন কমিশনের অশুভ আঁতাত এখন পরিস্কার। বিজেপি – নির্বাচন কমিশনের চোর বাজারে যত বড় চুরি, তত বড় পুরস্কার বলে তিনি মন্তব্য করেন।
সোমবারই কংগ্রেসের জাতীয় স্তরের নেতা জয়রাম রমেশ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই দুই নিয়োগের বিরুদ্ধে তোপ দেগেছিলেন, আজ দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর তির তীক্ষ্ণ মন্তব্য একে আরও জোরদার করলো বলে রাজনৈতিক মহল মনে করেন।
উল্লেখ্য, রাজ্যে এসআইআরের কাজে নির্বাচন কমিশন প্রাক্তন আমলা সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করে। মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন।
ভোট মিটতে তাঁদের দুজনকে রাজ্যে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়। মনোজ আগরওয়াল কে মুখ্য সচিব ও সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।
এর বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*