Arnab এর প্রভাবে কলকাতা সহ রাজ্যে বৃষ্টি শুরু! সতর্ক প্রশাসন

Spread the love

রোজদিন ডেস্ক: ঘুর্ণিঝড় অর্ণব অতি প্রবল থেকে প্রবলতর হচ্ছে। বুধবার ভোরে তা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার জোর সম্ভাবনা। ওই রাজ্যেই এর মূল প্রভাব পড়বে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যায়। এর পরোক্ষ প্রভাবে এই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী ঝড় বৃষ্টি র সম্ভাবনা। মঙ্গলবার গভীর রাতে কলকাতা সহ শহরতলিতে ও ভারী বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ, বুধবার দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়্গ্রামে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র উত্তাল হওয়ায় দিঘা সহ উপকূল বর্তী এলাকায় মৎস্য জীবীদের সোমবার বিকেলের মধ্যেই ফিরে আসতে বলা হয়। প্রশাসন না বলা অবধি তাঁদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। দিঘা, সুন্দরবনে মাইকিং করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অর্ণব নিয়ে আতঙ্কের কারণ নেই। প্রশাসন সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
মঙ্গলবার পুরীতে প্রচন্ড বৃষ্টি তে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পর্যটক, পুণ্যার্থী রা অসুবিধায় পড়েন।
দক্ষিণ ভারত গামী বহু ট্রেন ও বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে অসামরিক বিমান কর্তৃপক্ষ মঙ্গলবার উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন।
এই প্রেক্ষিতে অন্ধ্র প্রদেশ উপকূল, ভুবনেশ্বর সহ
ওড়িশার দক্ষিণাঞ্চলে উড়ান চলাচলে প্রভাব পড়ার সম্ভাবনা। হায়দ্রাবাদ বারানসি, প্রয়াগরাজ ও গোরখপুরেও ঝড়ের জন্য উড়ানে দেরি হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার বিকেল থেকে বিশাখাপত্তনম বিমানবন্দরে উড়ান বন্ধ, সন্ধ্যা ৭ টার পর বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি বিমানবন্দরে ও উড়ান বন্ধ রাখা হয়েছে।
দিল্লি – ভোগপুরম -দিল্লি উড়ান বুধবার বাতিল করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া,ইন্ডিগো ইত্যাদি সংস্থা অন্ধ্র প্রদেশে বহু উড়ান বাতিল / স্থগিত রেখেছে।
যাত্রীদের সংশ্লিষ্ট বিমানবন্দর গুলির অ্যাপ,ওয়েবসাইট ইত্যাদিতে নজর রাখতে বলা হয়েছে।
বিমান মন্ত্রক বিমানবন্দর কর্তৃপক্ষ, ডিজিসিএ, বিসিএস, আইএমডি ইত্যাদি সব সংস্থা গুলিকে পারস্পরিক সমন্বয় রেখে কাজ করতে বলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*