প্রতিবেদন: পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিন শূন্য আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তিন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক-এর পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী, ৭ জুলাই উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। ১৪ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৫ জুলাই মনোনয়নপত্র স্ক্রুটিনি এবং ১৭ জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষদিন। তিনটি আসনে ভোটগ্রহণ করা হবে ২৪ জুলাই। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ওইদিনই বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। ২৭ জুলাইয়ের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Be the first to comment