অলোক ভার্মার পর এবার সুপ্রিম কোর্টের দারস্থ হলেন রাকেশ আস্থানা; পড়ুন বিস্তারিত!

Spread the love
মাংস ব্যবসায়ী মইন কুরেশি মামলার তদন্ত নিয়ে বিতর্কের সূত্রপাত। CBI-এর দপ্তরে হানা দিয়ে দপ্তরের অফিসাররাই গ্রেপ্তার করেন আস্থানা ঘনিষ্ঠ অফিসার দেবেন্দ্র কুমারকে। আগেই আস্থানার বিরুদ্ধে FIR দায়ের করা হয়। এরপরই দিল্লি হাইকোর্টে গেলে সাতদিনের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়ে দেন বিচারপতি।
এছাড়াও, এরই মধ্যে অলোক ভার্মা ও রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হয়। CBI-এর অন্তর্বর্তী ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় এম নাগেশ্বর রাওকে। এদিকে CBI-র সেকেন্ড ইন কম্যান্ড আস্থানার বিরুদ্ধে যাঁরা তদন্ত করছিলেন তাঁদের মধ্যে কয়েকজনকে অন্যত্র বদলি করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*