রোজদিন ডেস্ক : ১০৯ যদি ভুল না করি উনি কাউন্সিলর। নাম অনন্যা বন্দ্যোপাধ্যায়। নেশা অভিনয়। সব সময় হাসিখুশি। অভিনয়ে স্বচ্ছন্দ। সে বড় কিংবা ছোট যে পর্দাতে হোক। এ বারের পুজোর ছবি ‘রক্তবীজ ২’ (Raktabeej 2)তে আছেন তিনি। আবার পুলিশ অফিসার রোলে। তার মানে এটা ভাবার কোনও কারণ নেই তিনি শুধু এলাকা শাসন করেন। পৌরমাতা হিসাবে ওনাকে ভালোও বাসেন সবাই। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় অনন্যা গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট! আবীর চট্টোপাধ্যায় তাঁর ‘বস্’। অভিনীত চরিত্রের নাম ‘রিয়া’।
অনন্যার অভিনয়ের বয়স বেশি নয়। এ দিকে টলিপাড়ায় গুঞ্জন, তাঁকে অভিনয়ে নিলে নাকি নন্দনে সেই ছবি জায়গা পাবেই। একেবারেই এমন নয়। অনন্যা নিজের এলাকায় জনপ্রিয়। একজন পৌরমাতা হিসাবে সফল ভাবে কাজ করেন।
অনন্যা বড়পর্দায় প্রথম পা রাখেন দেবের ‘প্রধান’ ছবির মাধ্যমে। সেখানেই প্রথম তিনি পুলিশ আধিকারিক হয়েছিলেন। অনন্যা দাপুটে অভিনেতা।
‘রক্তবীজ ২’-এ রাজনীতিবিদ-অভিনেতার অভিনয়ের নেপথ্য কারণ যদিও অভিনব। তাঁর কথায়, “সাল ২০১২। তদানীন্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ হয়েছিল। অনেকটা সময় নিয়ে রাষ্ট্রপতি ভবন দেখেছিলাম সে দিন। ওঁর আপ্তসহায়ক নিজে সবটা ঘুরিয়ে দেখিয়েছিলেন। তাই ‘রক্তবীজ ২’-এ অভিনয়ের প্রস্তাব আসলো আমি সানন্দে রাজি । এ ছাড়া, নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’র প্রচারেও নানা ভাবে ছিলাম । ওঁদের সঙ্গে পরিচিতি অনেক দিনের। এ বার কাজের সুযোগ হল”।

Be the first to comment