রোজদিন ডেস্ক :
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার ধর্ষণের গুরুতর অভিযোগ করলেন সুইজারল্যান্ডের মডেল বিয়াত্রিস কিউল। ১৯৯৩ সালের নভেম্বরে ট্রাম্প তাঁকে নির্যাতন করেন বলে তাঁর অভিযোগ।
সোমবার ডেমোক্র্যাট সদস্যদের এক প্রতিবেদনে ওঠা এই অভিযোগ হোয়াইট হাউস ভিত্তিহীন বলে খারিজ করেছে। একে তারা উন্মাদ ডেমোক্র্যাটদের চরম দেউলিয়া প্রচেষ্টা বলে তোপ দেগে জানায়, রাষ্ট্রপতি ট্রাম্পের ঐতিহাসিক অর্জনে রিপাবলিকান দের উর্ধ্বমুখী গতি থেকে নাগরিকদের নজর ঘোরাতে এই উদ্যোগ।
এপস্টাইন সংক্রান্ত যে কোন ও বিষয়ে ট্রাম্পের কোন দায়, সম্পর্ক নেই বলে দাবি তাদের।
বিয়াত্রিস কিউলের অভিযোগ, ১৯৯৩ সালে নিউইয়র্কের প্লাজা হোটেলে এক সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর সঙ্গে ট্রাম্পের প্রথম দেখা। উনিই তখন ওই হোটেলের মালিক ছিলেন।এরপর এপস্টাইন তাঁকে ট্রাম্পের সব থেকে কাছের বন্ধু পরিচয় দিয়ে একটি পার্টিতে আমন্ত্রণ করেন। তিনি সেখানে যাওয়ার পর ট্রাম্প তাঁকে ধর্ষণ করেন।
ডেমোক্র্যাটদের এই প্রতিবেদনে বিয়াত্রিস কিউল সহ আরও চার জনের নির্যাতনের কথা উঠে এসেছে।
আগামী সপ্তাহে দেশের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত এই প্রতিবেদনে রিপাবলিকান প্রার্থীরা অস্বস্তি তে পড়েছেন।

Be the first to comment