শুক্রবার রথযাত্রা, তার আগে আজ দীঘায় মুখ্যমন্ত্রী, সারতে পারেন গুরুত্বপূর্ণ বৈঠকও

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শুক্রবার রথযাত্রা। জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পরে দিঘায় প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। শুক্রবার রশি টেনে এই রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রথযাত্রায় যোগ দেওয়ার জন্য, আজ, বুধবারই, তিনি পৌঁছে যাবেন দিঘায় বলে প্রশাসন সূত্রে খবর।

রথযাত্রার দিনেও অতিরিক্ত ভিড় হবে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। এমনিতেই জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে দিঘায় বেড়েছে পর্যটকদের সংখ্যা। তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। সেই কারণে এখন দিঘায় রথযাত্রা ঘিরে প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে।

আগেই ঠিক ছিল রথযাত্রার আগের দিন, বৃহস্পতিবার, দিঘায় আসবেন মুখ্যমন্ত্রী। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং নবান্ন সূত্রে খবর, বুধবার দুপুরেই দিঘায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কারণে মঙ্গলবার থেকেই প্রশাসনের ব্যবস্তা বেড়ে গিয়েছে। এখন রাস্তায় হোডিং  টাঙানো থেকে শুরু করে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*