ববিদাকে শুভেচ্ছা জানাতে গেলেন শোভন পত্নী রত্না; পড়ুন!

Spread the love

পরতে পরতে চমক শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগ ও তার পরবর্তী পর্যায়ে। বৃহস্পতিবারই মেয়র পদ থেকে ইস্তফা দেন শোভন। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাশা মতো উত্তীর্ণে তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে নতুন মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু চমকের আরও কিছু বাকি ছিল। শুক্রবার সকালেই অতি পরিচিত ববিদাকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ি পৌঁছে গেলেন শোভন জায়া রত্না চট্টোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায় কলকাতার উন্নয়নে অনেক কাজ করেছেন। তাঁর অসমাপ্ত কাজ যাতে ফিরহাদ হাকিম নির্বিঘ্নে করতে পারেন তার জন্য শুভকামনা জানতে এসেছেন তিনি।

বৃহস্পতিবার, পদত্যাগ করার পরে, শোভন চট্টোপাধ্যায় জানান, দল চাইলে নতুন মেয়র নির্বাচনের জন্য ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি৷ তাহলে, কী সেই কথার সূত্র ধরেই ১৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তৃণমূলের কর্মী হিসেবেই তিনি ফিরহাদের সঙ্গে দেখা করতে যান? সেই প্রশ্নের অবশ্য উত্তর দেননি রত্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*