ফলতায় পুনর্নির্বাচন, কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন বাতিল করে দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে গোটা কেন্দ্রেই পুনর্নির্বাচনের নির্দেশ দিল তাঁরা। কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ২১ মে ফলতায় ফের ভোট। ২৪ মে গণনা। কমিশনের এই সিদ্ধান্ত সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে এক্স হ্যান্ডলে এক পোস্টে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তিনি লেখেন, “আপনার বাংলা বিরোধী গুজরাতি গ্যাং এবং তাদের চাটুকার জ্ঞানেশ কুমারের দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলে একটা আঁচড়ও কাটতে পারবেন না। আপনাদের যত শক্তি আছে সব নিয়ে আসুন। আমি গোটা দেশকে চ্যালেঞ্জ করছি, একবার ফলতায় আসুন। আপনাদের সবচেয়ে শক্তিশালীকে পাঠান, দিল্লির কোনও গডফাদারকে পাঠান। যদি সাহস থাকে, ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করুন।”

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*