রোজদিন ডেস্ক: নন্দীগ্রামের পর রেজিনগর উপ নির্বাচনে ও মমতাপন্থী রবিউল আলম চৌধুরী প্রার্থীপদ প্রত্যাহার করতে পারেন বলে জল্পনা তুঙ্গে উঠেছে। দল নতুন নাম ও প্রতীক পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় প্রার্থী স্থানীয় সংগঠন কর্মীদের সঙ্গে বৈঠক করেন বলে জানা যায়। সূত্রে র খবর, সেখানে রবিউল আলম চৌধুরীর প্রার্থীপদ তোলার প্রসঙ্গ ও আলোচনা হয়। শনিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। মমতাপন্থী প্রার্থী কি সিদ্ধান্ত নেবেন তাই এঝন দেখার।

Be the first to comment