রোজদিন ডেস্ক: পেরুর রাষ্ট্র পতি নির্বাচনে এগিয়ে আছেন রক্ষণশীল প্রার্থী কেইকো ফুজিমারি। তাঁর প্রতিদ্বন্দ্বী বামপন্থী রবার্তো সাঞ্চেজের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই এ সামান্য ব্যবধানে এগিয়ে আছেন তিনি।
গত এপ্রিলের নির্বাচনে কোন প্রার্থী ৫০% ভোট না পাওয়ায় দ্বিতীয় ধাপে নির্বাচন হয়।
সর্বশেষ খবরে প্রকাশ, কেইকো ফুজিমারি ৫০.১৩% ভোট পেয়েছেন। বামপন্থী রবার্তো পেয়েছেন ৪৯.৮৬% ভোট।
আগামী ৩ জুলাই পেরুর নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করবে।
ফলাফল তাঁর পক্ষে যাচ্ছে ধরে নিয়ে কেইকো ফুজিমারি সমাজ মাধ্যমে লেখেন,তাঁরা পেরুবাসীর জন্য সুশৃঙ্খল ও আশার পথে যাত্রা শুরু র কাছাকাছি পৌঁছে যাচ্ছেন।
প্রয়াত রাষ্ট্র পতি আলবার্তো ফুজিমারি র কন্যা কেইকো মানবাধিকার লঙ্ঘনের দায়ে দীর্ঘ ১৬ বছর কারাদন্ড ভোগ করেছেন। তিনি রাষ্ট্র পতি হলে লাতিন আমেরিকার এই দেশে দক্ষিণ পন্থী দের বিজয় পতাকা উড্ডীন হবে।যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Be the first to comment