নির্বাচন কমিশনে দরবার করতে ঋতব্রতপন্থী বিধায়করা দিল্লি গেলেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
কে আসল তৃণমূল, এই নিয়ে মমতাপন্থী ও ঋতব্রতপন্থীদের মধ্যে জোর দড়ি টানাটানি চলছে। এর মাঝেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলব পেয়ে আজ দিল্লি গেলেন ঋতব্রত ব্যানার্জি ও তাঁর অনুগামী কয়েকজন বিধায়ক।
রাজ্যে পালাবদলের পর কারা আসল তৃণমূল, তা নিয়ে দুই শিবিরে তীব্র টানা পোড়েন চলছে, দলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি কে বাদ দিয়ে নিজেদের আসল তৃণমূল বলে প্রমাণ ও প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছেন ঋতব্রত ব্যানার্জি ও তাঁর সঙ্গে থাকা ৬৫ জন বিধায়ক।
আগামীকাল দিল্লির নির্বাচন সদনে তাঁদের ডাকা হয়েছে। আজ ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে দশ বিধায়ক দিল্লি গেলেন। বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জি জানান, বৃহস্পতিবার তাঁদের নির্বাচন সদনে দেখা করার কথা আজ ই জানানো হয়েছে। তাই তাঁরা যাচ্ছেন। নির্বাচন কমিশন কেন ডেকেছে তা প্রকাশ্যে বলা উচিত নয়।
সূত্রের খবর, তাঁদের সঙ্গে কথা বলার পর মমতাপন্থীদেরও ডাকতে পারে নির্বাচন কমিশন। উভয় পক্ষের সঙ্গে কথা বলেই কমিশন সিদ্ধান্ত নেবে।
বিরোধী নেতা বিমানবন্দরে জোরের সঙ্গে আরও জানান, তাঁরাই আসল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস।
২২ জুন তাঁদের বিশেষ অধিবেশন হয়। তার ভিত্তিতে তাঁরা সিইও-কে চিঠি দেন, নির্বাচন কমিশনের কাছে সময় চান। আগামীকাল দুপুর ১২ টায় কমিশন তাঁদের সময় দিয়েছেন। যৌথ নেতৃত্ব হিসাবে তাঁরা দশ জন আজ যাচ্ছেন।
বিরোধী নেতার সঙ্গে সন্দীপন সাহা, জাভেদ খান, অরূপ রায়, গোলাম রব্বানি প্রমুখ দিল্লি গেলেন।
সূত্রের খবর, নিজেদের আসল তৃণমূল দাবি করে দলের প্রতীক, তহবিল নিয়ন্ত্রণ ইত্যাদি চাইছেন তাঁরা।
মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ ঋতব্রতপন্থীদের তীব্র সমালোচনা করে বলেন, ওঁরা মমতা ব্যানার্জি র পিঠে ও ছুরি বসাতে পারেন। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ওঁরা এই রকম নামমাত্র বিরোধী দলই চায়, যাদের দিয়ে সরকারটা মসৃণ ভাবে চালিয়ে নেবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*