
মৌসুমী রায় সরকার (বিভাগীয় প্রধান)
আজকের রন্ধনশিল্পী সীমা পোদ্দার সাহা

আজকের রেসিপি সিমুই কাস্টার্ড

আজকের রেসিপি সিমুই কাস্টার্ডের পদ্ধতি ও উপকরণ নিচে দেওয়া হলো :-
সিমুই কাস্টার্ড
উপকরণ::–
- দুধ – ১ লিটার
- চিনি – ১/২ কাপ
- সিমুই – ১/২ কাপ
- ঘি – ২ টেবিল চামচ
- কাস্টার্ড পাউডার – ২ টেবিল চামচ কাজু বাদাম, আমন্ড
- বাদাম , পেস্তা ,কিশমিশ কুচানো – ১ বড় চামচ
প্রণালী – কড়াইতে ঘি গরম করে কাজু,আমন্ড ,পেস্তা, কিশমিশ কুচানো, হালকা করে ভেজে নিতে হবে। বাকি ঘিতে সিমুই হালকা ভেজে তুলে রাখতে হবে। দুধ ঘন করতে দিতে হবে। সামান্য দুধে কাস্টার্ড পাউডার গুলে রেখে দিতে হবে। দুধ ঘন হলে সিমুই দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে কাস্টার্ড মেশানো দুধ দিয়ে ভালো করে আবার নেড়ে দিতে হবে। তারপর চিনি ,কিশমিশ, বাদাম কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে নামিয়ে দিতে হবে। উপর থেকে আবার সামান্য বাদাম কুচি ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে সিমুই কাস্টার্ড ।
(তাহলে এবার বানিয়ে ফেলুন খুবই সহজ উপায়ে চট জলদি তৈরি সুস্বাদু ‘সিমুই কাস্টার্ড’ আর গরম গরম পরিবেশন করুন ও পরিবারের সাথে উপভোগ করুন। আবারো আসবো নতুন নতুন রেসিপি নিয়ে রোজদিনে মৌসুমীর রান্নাঘর সেগমেন্টে)
আপনাদের জন্য একটি ভালো খবর , এবার থেকে মৌসুমীর রান্নাঘর এ প্রতি শুক্রবার থাকছে আমিষ রেসিপি এবং শনিবার থাকছে নিরামিষ রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রোজদিন।

Be the first to comment