আফজল গুরুর ফাঁসির বদলা নিতে বোমা মেরে তাজমহল প্যালেস হোটেল এবং ছত্রপতি শিবাজি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি মেল

Spread the love

রোজদিন ডেস্ক : ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল ঘিরে শোরগোল। মুম্বই পুলিশ জানিয়েছে, হুমকি মেলটি মুম্বই বিমানবন্দর পুলিশের অফিসিয়াল ইমেল আইডিতে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, তাজমহল প্যালেস হোটেলেও ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে মুম্বই পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হুমকি মেলটিতে সন্ত্রাসী আফজল গুরু এবং সাইবাবু শংকরের মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, তাদের ‘অন্যায়ভাবে’ ফাঁসি দেওয়া হয়েছে। এই যুক্তি ব্যবহার করে, প্রেরক শহরের দুটি হাই প্রোফাইল জায়গায় হামলার হুমকি দেয় বলে অভিযোগ। ইমেলটি পাওয়ার পরই তৎপর হয় মুম্বই পুলিশ। নিরাপত্তা সংস্থাগুলিকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর এবং তাজমহল প্যালেস হোটেলে চলছে তল্লাশি অভিযান। বম্ব স্কোয়াড, স্নিফার ডগ আনা হয়েছে। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি। ইমেলটি কে করেছিল, কি উদ্দেশ্যে করেছিল সবটা জানার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ২০০১ সালে সংসদ ভবনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই হামলার অন্যতম মাথা ছিল আফজল গুরু। ২০১৩ সালে ফাঁসি হয় তার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*