RSS প্রধান মোহন ভাগবত ৮ অক্টোবর রাজ্যে আসছেন

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে আর এস এসের সংগঠন জোরদার, সম্প্রসারণ করার লক্ষ্যে আগামী ৮ অক্টোবর সঙঘ প্রধান মোহন ভাগবত রাজ্যে আসছেন।।পালাবদলের পর এখানে সংগঠন কে আরও মজবুত, সুদৃঢ় ভিত্তি করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
ইতিমধ্যে রাজ্যে তাঁদের দ্বিতীয় ভবন ও উদ্বোধন হয়েছে। নিউ টাউনে অত্যাধুনিক ব্যবস্থাসম্পন্ন এই বহতল ভবনের এইদিন উদ্বোধন করেন দত্তাত্রেয় হোসাবলে। “কেশব স্মৃতি ” নামের এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ বিজেপি, আর এস এসের বহু নেতা উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, রাজ্যে মে মাস অবধি আর এস এসের প্রায় ৫ হাজার শাখা ছিল। আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্যে তা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।। ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর রাজ্যে বিশেষ জন সংযোগ কর্মসূচি ও নিচ্ছে আর এস এস।।
রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় কে কাছে টানার লক্ষ্যে আগামী ২ ও ৩ অক্টোবর কলকাতায় কর্মসূচি ও নিয়েছে সঙঘ পরিবার।।
সঙঘ প্রধান মোহন ভাগবত আগামী ৮ অক্টোবর বর্ধমানে একাধিক কর্মসূচি তে অংশ নেবেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*