Sabuj Sathi Cycle – এবার থেকে হোল সারথি!

Spread the love

রোজদিন ডেস্ক: প্রাক্তন সরকারের জনপ্রিয় সবুজ সাথী প্রকল্পের নাম বদলে এবার হোল সারথি। অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়া দের তা বিনামূল্যে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার ঘোষণা করেন। এর সঙ্গে প্রাক্তন সরকারের আমলের এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ও করেন তিনি। হাওড়ায় এই কর্মসূচি র সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের চালু করা প্রকল্প বন্ধ করা তাঁদের লক্ষ্য নয়, তার সামগ্রিক ত্রুটিগুলি শুধরে মান ও গুণগত উন্নয়ন করাই লক্ষ্য। আগের আমলে পঞ্জাব থেকে যন্ত্রাংশ এনে এই কাজ হোত। দুঃখের বিষয়, প্রাক্তন সরকারের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের আত্মীয় রা এই কাজ করতেন। তাঁরা সেই জায়গা থেকে এই প্রকল্প বার করে এনেছেন।
মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী কে বিঁধে বলেন, এই সরকারের চক্ষু লজ্জা বলে কিছু নেই! প্রাক্তন সরকারের প্রকল্পর নাম বদলে তা সারথি করা হোল!
মুখ্যমন্ত্রী আরও জানান,২০২৬-২৭ অর্থবর্ষে
১২.৫৯ লক্ষ পড়ুয়া এই সাইকেল পাবে। তা আগের থেকে অনেক উন্নত গুণ মানের হবে বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*