রোজদিন ডেস্ক :
তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় গুদাম মালিক শম্ভুনাথ বেহেরা-কে গ্রেফতার করল পুলিশ। গতকাল মধ্যরাতে তাঁকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনার পর থেকে তাঁর খোঁজ মিলছিল না। রাতে গুদামের সুপারভাইজার সহ তিন জনকে পুলিশ গ্রেফতার করে। মধ্যরাতে গ্রেফতার হন গুদাম মালিক শম্ভুনাথ বেহেরা।
আজ এই পর্যন্ত দুর্ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে সাত। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। আজ সকালেও উদ্ধার কাজ অব্যাহত। ভিতরে কেউ আটকে আছেন কিনা উদ্ধারকারী দল সমানে খোঁজ চালিয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর এই দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে সব মহলকেই।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধান সভায় এই দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেবেন।
নির্মীয়মাণ এই গুদামের নক্সা-সহ একাধিক কাজে গাফিলতির কথা বিভিন্নভাবে সামনে আসছে। রাজ্য সরকার এই সব নিয়ে বিশদ তদন্ত করছে। ভয়ঙ্কর এই ধরনের ঘটনা আর যাতে না হয় সেই বিষয়ে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Be the first to comment