রোজদিন ডেস্ক: নিজের নির্বাচনী কেন্দ্র দমদমে গিয়ে চরম হেনস্থা হয়েছিল তাঁর। গত ১৮ আগস্টের সেই ঘটনায় দুই বিজেপি বিধায়ক সহ গেরুয়া শিবিরকে তোপ দেগে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-কে চিঠি দিলেন বর্ষীয়ান মমতাপন্থী সাংসদ সৌগত রায় (Saugata Roy seeks adequate security)।
বৃহস্পতিবার একরাশ ক্ষোভ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি লেখেন, ওই দিন দমদম বিমানবন্দরের একটি সভায় যোগ দিতে যাওয়ার সময় দুই বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি, সৌরভ সিকদারের উপস্থিতিতে জনা পঞ্চাশ বিজেপি সমর্থক তাঁর গাড়িতে আঘাত করে, গালি দেয়, চরম হেনস্থা করে। পুলিশ, সিআইএসএফ তাঁকে ওদের কবল থেকে রক্ষা করে। আক্ষেপের সঙ্গে সৌগত রায় বলেন, বিমানবন্দরের সভায় দুই বিধায়ক বিক্ষোভকারীদের হয়েই কথা বলেন। ফেরার সময়ও একই পরিস্থিতি হয়। এই প্রেক্ষিতে তিনি নিজের নির্বাচনী কেন্দ্র দমদমে যাতে বাধাহীন ভাবে যাতায়াত করতে পারেন, এর ব্যবস্থা করতে, পর্যাপ্ত নিরাপত্তার আর্জি জানিয়ে অমিত শাহ কে চিঠি দেন।

Be the first to comment