সাইয়ারা জাদু, আয় ছাড়ালো ৫০৩ কোটি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সম্প্রতি বলিউডে ২০২৫ এর বক্স অফিস এ জায়গা করে নিয়েছে যশ রাজ ফিল্মস প্রযোজিত মোহিত সুরি পরিচালিত সাইয়ারা ছবিটি। যার মুক্তির সাথে সাথে ছবি ঘরগুলিকে মাতিয়ে রেখেছে।এতে অভিনয় করেছেন নবাগত অভিনেতা আহান পান্ডে এবং অনীত পাড্ডা। ছবিটিতে দেখানো হয়েছে আহান পান্ডেকে কৃষ কাপুরের চরিত্রে যিনি সংগীত জগতে নিজেকে তৈরি করার প্রচেষ্টারত একজন শিল্পী। আর অন্যদিকে আনীত পাড্ডা কে দেখা যায় বাণী বাত্রার চরিত্রে যিনি প্রথম সম্পর্কে ধাক্কা খাওয়ার পর তাঁর মানষিক ভারসাম্য কখনও ঠিক থাকে তো কখনও বর্তমানকে ভুলে যান। এই অবস্থায় তার দেখা হয় কৃষ কাপুরের সাথে । বাণী এখানে একজন সাংবাদিক এবং একজন লেখিকা,যিনি সঙ্গীত লেখেন।এরপর এই সূত্রেই বাণী ও কৃষের গভীর সম্পর্ক তৈরি হয়।ছবির রোমাঞ্চকতা আরো বাড়িয়ে তোলে যখন বাণীর অতীত আবার ফিরে আসে এবং বাণীর মানষিক ভারসাম্যতা যখন আরো বিকল হতে থাকে। আর এখান থেকেই শুরু হয় ছবির আসল ক্লাইমেক্স।

সাইয়ারা ছবিটি মুক্তি পায় ১৮ জুলাই।এবং জনসমক্ষে এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ রোমান্টিক ছবি হিসাবে মন জয় করে নেয়। এই ছবি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পায়। যার মধ্যে আহান পান্ডে এবং আনীত পাড্ডার অভিনয় ও মোহিত সুরির পরিচালনা এবং সাউন্ডট্র্যাকের প্রশংসাও পায়। এই ছবিটি একটি বড় অংকের বাণিজ্যিক সাফল্য পায়, যা বিশ্বব্যাপী প্রায় ৫০৩ কোটি আয় করেছে এখনো পর্যন্ত। ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ও সাফল্য পাওয়া হিট রোমান্টিক হিন্দি ছবি হিসাবে নাম করেছে সাইয়ারা ছবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*