রোজদিন ডেস্ক, কলকাতা:- বুধবার দেশজুড়ে চলছে সাধারণ ধর্মঘট। সকাল থেকেই পুলিশের সাথে দফায় দফায় ধস্তাধস্তি হয়েছে বাম কর্মী সমর্থকদের সাথে। রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয় কলেজ স্ট্রিট মোড়ে। গ্রেফতার করা হয়েছে একাধিক SFI- DYFI নেতৃত্বকে। সেই গ্রেফতারির সময়ই পুলিশের সাথে বাগ বিতন্ডায় পুলিশের গালেই চড় মারলেন এসএফআই কলকাতা জেলার সভাপতি বর্ণনা মুখার্জি।
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বর্ণনা মুখার্জি, এসএফআই কলকাতা জেলার সভাপতি। আজ অন ডিউটি পুলিশ অফিসার মৃণাল বাবুকে চড় মারছেন। রাজ্যে শূন্য বাম, তাতেই এই ঔদ্ধত্য, যখন ক্ষমতায় ছিল ওদের বড় নেতা তিলজলা থানার মধ্যে ঢুকে বিজন সেতুর আনন্দমার্গী গণহত্যার তদন্তকারী অফিসার ইনচার্জ গঙ্গাধর ভট্টাচার্যকে প্রকাশ্যে খুন করেছিল।”
তিনি আরোও লেখেন, “আশা করি পশ্চিমবঙ্গ পুলিশ কর্তব্যরত সরকারী কর্মচারীর উপরে হাত তোলার মতো ক্রিমিনাল অফেন্সে যে ধারায় মামলা করে এই ধরনের ক্রিমিনালদের জেলের ভেতর রাখা প্রয়োজন, সেই বিষয় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।”

Be the first to comment