‘কিং’ ছবির শুটিং চলাকালীন গুরুতর জখম শাহরুখ খান, ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক : শুক্রবার ‘কিং’ ছবির শুটিং চলাকালীন গুরুতর জখম হন শাহরুখ খান। বাদশার অসুস্থতার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত। পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন শাহরুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’ উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন শাহরুখ খান। বলিউড মাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলছিল। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান কিং খান। জানা গেল, শাহরুখের আঘাত এতটাই গুরুতর যে আগামী মাস দু’য়েক শুটিং করতে পারবেন না তিনি।

মুম্বইয়ের এক স্টুডিওতে ‘কিং’ ছবির শুটিং চলছিল। সেই সময় অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই জখম হন শাহরুখ খান। এরপরই চিকিৎসার জন্য মার্কিন মুলুকে গিয়েছেন তিনি। যদিও শোনা যাচ্ছে, চোটটি গুরুতর নয়। তবে বিগত কয়েক বছর ধরে পেশির সমস্যায় ভুগছেন অভিনেতা। তাই যাতে এই চোট পরবর্তীতে বেশি সমস্যা না সৃষ্টি করে, সেজন্যই শাহরুখকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। সূত্রের খবর, আগামী এক-দু’মাস তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে জুলাই ও অগাস্ট মাসে বন্ধ থাকবে ‘কিং’ ছবির শুটিং। ফের সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে পরবর্তী শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। যদি শাহরুখের টিমের তরফে বিবৃতি দিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*