রোজদিন ডেস্ক :
পালাবদলের রাজ্যে শিল্পপতিদের নির্ভয়ে বিনিয়োগের আহবান জানালেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আজ এক বণিক সভার বৈঠকে রাজ্যে শিল্প স্থাপনের জন্য তিনি তাঁদের আর্জি জানিয়েছেন। রাজ্যে এতদিন আইন শৃঙ্খলার সমস্যার জন্য হয়ত শিল্প আসত না, এখন রাজ্যে পালাবদলের পর শান্তি এসেছে। আগের পরিস্থিতি আর নেই। এখানে জমি র কোন সমস্যা হবে না, কেউ টাকা দাবি করবে না, কাউকে কিছু দিতে হবে না। এখানে বড় শিল্প দরকার। শিল্পপতিদের বিনিয়োগ করার তিনি আর্জি জানান।
শমীক ভট্টাচার্য বলেন, তিনি সরকারের পক্ষে আসেন নি। কিন্তু এখানে শিল্পায়নের কোন সমদ্যা হবে না বলে তিনি শিল্পপতিদের আশ্বস্ত করেন।

Be the first to comment