তৃণমূলে যোগ দিচ্ছেন শঙ্কর মালাকার?- সূত্রের খবর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০২৬এর বিধানসভা নির্বাচনের আগেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল। কয়েকদিন আগেই এই লক্ষ্যে চা-বলয়ের গুরুত্বপূর্ণ নেতা তথা বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে দলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার তাদের আরেক হাতিয়ার হতে চলেছেন উত্তরের প্রভাবশালী নেতা শঙ্কর মালাকার ! এমনটাই খবর সূত্রের।

গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সংগঠনের বৃদ্ধি হলেও আশানুরূপ ফল হয়নি। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেল তিনটেয় তৃণমূল ভবনে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন শঙ্কর মালাকার।

প্রসঙ্গত উল্লেখ্য আজই শঙ্কর মালাকারকে সাসপেন্ড করেছে কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*