কলেজে কলেজে ‘ভাইপো গ্যাং’, এই অভিযোগ এনে ৫০ জনের নামের তালিকা প্রকাশ শুভেন্দুর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার আরও বড় বিস্ফোরণ করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তাঁর দাবি, কসবার আইন কলেজের মতো রাজ্যের প্রতিটি কলেজেই ‘ভাইপো গ্যাং’-এর সদস্যরা সক্রিয়, যারা শাসকদলের ছত্রছায়ায় মেয়েদের উপর নির্যাতন এবং টাকা তোলার মতো অপরাধে যুক্ত। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী প্রকাশ করলেন ৫০ জনের একটি নামের তালিকা।

তাঁর দাবি, এরা প্রত্যেকেই রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ‘ভাইপো গ্যাং’-এর সক্রিয় সদস্য। তাঁর অভিযোগ, “এই সব ছাত্ররা ভাইপোর হয়ে টাকা তোলার কাজ করে। মনোজিত মিশ্রের মতো বহু ছাত্রী নির্যাতনকারী আজ কলেজ চত্বরে ক্ষমতার রক্ষাকবচ পরে ঘুরে বেড়াচ্ছে।” এদিন শুভেন্দু বলেন, ‘‘প্রাথমিকভাবে ৫০ জনের নাম প্রকাশ করলাম। ইচ্ছে করলে আরও ১,০০০ জনের তালিকা দিতে পারি। সেই প্রস্তুতিও চলছে।’’

তিনি আরও বলেন, ‘‘প্রত্যেক কলেজে একটা করে মনোজিত রয়েছে। ছাত্রছাত্রীদের সুরক্ষা আজ তলানিতে ঠেকেছে। প্রশাসন সব জেনেও নিশ্চুপ, কারণ এরা সকলেই ‘ভাইপোর’ লোক।’’ রাজ্যের আইনশৃঙ্খলাকে কটাক্ষ করে শুভেন্দু এও বলেন, “কলেজের ইউনিয়নরুমগুলির এঙেন কার্যকলাপ এবং পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই তো ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার কথা বলতে হয় আদালতকে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*