রোজদিন ডেস্ক : রাজ্যের হাই ভোল্টেজ নির্বাচনের আগের দিন ও যোগী রাজ্যের সিংহম ও এই রাজ্যের পুষ্পা-কে নিয়ে সরগরম দক্ষিণ ২৪ পরগণা-সহ গোটা রাজ্য। এমনকি সিংহম আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে উচ্চ আদালতে ও জনস্বার্থ মামলা দায়ের হয়। আদালত অবশ্য এই মামলা গ্রহণ করেনি।
সূত্রের খবর, গতকালের মত আজও ফলতায় টিএমসি-র দাপুটে প্রার্থী জাহাঙ্গীর খানের কার্যালয়ের কাছে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে যান অজয় পাল শর্মা। তাঁরা চলে যাওয়ার পরই বিক্ষোভে ফেটে পড়েন টিএমসি কর্মী সমর্থকরা। অজয় শর্মার কনভয় যাওয়ার রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে ধ্বনি দেন। চিৎকার করে বলতে থাকেন, এখানে কোন ভোটারকে ভয় দেখানো হচ্ছে না। কারও ভোটার কার্ডও নেওয়া হয় না। এখানে সবাই নিজের ভোট নিজে দেন।
রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষরা জয় বাংলা বলে উচ্চ স্বরে ধ্বনি দিলেও অজয় পাল শর্মার কনভয় চলে যায়।
এইদিন তাঁর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করতে গেলে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দেন, ভোটের জন্য যাঁরা কাজ করছেন, আদালত কোন হস্তক্ষেপ করবে না।

Be the first to comment