Singur Movement, Kanyasree বাদ রাজ্যের পাঠ্য সূচিতে

Spread the love

রোজদিন ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর দল ও সরকারের বহু চর্চিত সিঙ্গুর আন্দোলন রাজ্যের পাঠ্য সূচি তে আর থাকছে না। বাদ দেওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্প ও। সূত্রের খবর আগামী নতুন শিক্ষা বর্ষের পাঠ্যসূচি থেকে এই সব ই বাদ দেওয়া হচ্ছে।। থাকবে না পানি, আব্বা ইত্যাদি শব্দ ও।
উল্লেখ্য সিঙ্গুর আন্দোলন প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক যাত্রার গুরুত্বপূর্ণ মাইল ফলক।। এই আন্দোলন তাঁর রাজ্যে ক্ষমতায় আসার পথ সুগম করেছিল।।ক্ষমতায় এসে এই আন্দোলনের ইতিহাস স্থান পেয়েছিল পাঠ্য সূচিতে ও। রাজ্যে পালাবদলের পর আর তা রাখা হবে না।
এবার পাঠ্য সূচিতে গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর জীবন যাতে এখনকার পড়ুয়া রা ভাল ভাবে জানতে পারে সেই বিষয়ে উদ্যোগ নিচ্ছে শিক্ষা দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*