এসআইআর : এবার জুড়ে গেল পুরস্কারও

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল নির্বাচন কমিশন। এবার এসআইআর-এ সক্রিয় অংশগ্রহণের জন্য পুরস্কার দিতে চলেছে কমিশন। সেই সঙ্গে সোশাল মিডিয়ায় চালু করা হয়েছে বিশেষ প্রচারাভিযান। কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়া নিয়ে কোনও ভোটার যদি ভিডিও বা রিলস তৈরি করেন এবং তা নিজের এক্স হ্যান্ডল বা ইনস্টাগ্রাম-এ #HarYogyaMatdataZarur i ট্যাগ করে পোস্ট করেন, তবে কমিশন সেই রিলস বা ভিডিও তাদের সমস্ত অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করবে। নির্বাচিত ভিডিও নির্মাতাদের পুরস্কৃতও করা হবে। এর উদ্দেশ্য একটাই৷ তা হল এসআইআর-এ আরও বেশি মানুষকে যুক্ত করা, ভোটার তালিকা সংশোধনের গুরুত্ব বোঝানো এবং একজনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন, এই বার্তা রাজ্যজুড়ে ছড়িয়ে দেওয়া। কমিশনের আশা, এই ডিজিটাল ক্যাম্পেনের মাধ্যমে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল বয়সের নাগরিকদের কাছে এসআইআর প্রক্রিয়ার গুরুত্ব আরও দ্রুত এবং ব্যাপকভাবে পৌঁছে দেওয়া যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*