রিস্ক বন্ডে সই করে এসএসকেএম থেকে ছুটি, জেল হয়ে বাড়ি ফিরলেন শোভন চট্টোপাধ্যায়

Spread the love

দিনভর টানাপোড়েনের পর রিস্ক বন্ডে এসএসকেএম থেকে ছুটি পেলেন শোভন চট্টোপাধ্যায় ৷ হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে গেলেন তিনি ৷ সেখান থেকে গোলপার্কের ফ্ল্যাটে ৷ এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ শোভনকে জোর করে আটকে রেখেছে বলে অভিযোগ করেছিলেন শোভন-বৈশাখী ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

নারদা মামলায় ধৃত তৃণমূলের চার নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাড়ি ফিরেছেন ফিরহাদ হাকিম। বাকি তিনজন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায় এসএসকেএম-এ চিকিৎসাধীন ছিলেন। তিন নেতার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ড তাঁদের এখনই হাসপাতাল থেকে ছুটি দিতে রাজি ছিল না। তাই ব্যক্তিগত রিস্ক বন্ডে সই করে ছুটি নিতে হল শোভন চট্টোপাধ্যায়কে। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ শোভন চট্টোপাধ্যায়কে জোর করে আটকে রেখেছে বলে সংবাদমাধ্যমকে অভিযোগ করেছিলেন শোভন-বৈশাখী ৷ যদিও সেই অভিযোগ মানতে চায়নি এসএসকেএম কর্তৃপক্ষ।

শনিবার রাত পৌনে ৯টা নাগাদ রিস্ক বন্ডে হাসপাতাল থেকে ছুটি পান শোভন চট্টোপাধ্যায়। সেখান থেকে তিনি প্রেসিডেন্সি জেলের উদ্দেশে রওনা হন। সেখানে কিছু কাগজপত্রে স্বাক্ষর করেন তিনি। সিবিআইয়ের কাছে শোভনের বাড়ির ঠিকানা বেহালা দেওয়া আছে ৷ কিন্তু সেখানে এখন তিনি থাকেন না ৷ বর্তমানে তিনি বান্ধবী বৈশাখীর সঙ্গে গোলপার্কে থাকেন ৷ জেল কর্তৃপক্ষকে সেই ঠিকানা দিয়ে বাড়িমুখো হন শোভন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*