দাবানলের জেরে এই প্রথম জরুরি অবস্থা জারি স্পেনে

Spread the love

রোজদিন ডেস্ক: তীব্র তাপ প্রবাহ, দাবানলের জেরে এই প্রথম স্পেনে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে ফ্রান্স। ওই দেশের আটলান্টিক উপকূলে দাবানল ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন ফ্রান্স। বহু অঞ্চলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বহু মানুষ কে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এবার ইউরোপের একাধিক দেশে প্রচন্ড তাপপ্রবাহে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এবার ফ্রান্স, স্পেন ইত্যাদি দেশে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
দাবানলের জন্য এই প্রথম স্পেনে এই জাতীয় জরুরি অবস্থা জারির নজিরহীন ঘটনা হোল বলে সূত্রের খবর। গত বছর ওই দেশে বড় মাপের বিদ্যুৎ বিপর্যয়ের প্রেক্ষিতে ও জরুরি অবস্থা জারি হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*