Split in Cjp? ইগো সংঘাত নাকি রাজনীতির খেলা? উঠছে প্রশ্ন

Spread the love

রোজদিন ডেস্ক : 
তার বয়েস মাত্র কয়েক মাস। এরই মধ্যে নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে দেশের সীমানা পেরিয়ে বিদেশের ও নজর কেড়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। পড়ুয়া, তরুণ সমাজকে নিয়ে সেই আন্দোলনের চাপে নতি স্বীকার করেছে কেন্দ্রের দাপুটে বিজেপি সরকারও।
এরই মধ্যে দলে ভাঙন পর্বও (Split in Cjp) শুরুর ইঙ্গিত মিলছে। সিজেপি-র অন্যতম মুখ সমাজকর্মী মনীশ ব্রহ্মভাট দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে দূষে গণতান্ত্রিক শাখা খোলার কথা জানিয়েছেন।

তাঁর অভিযোগ, অভিজিৎ দীপকে সিজেপির রাজনীতিকরণ করে একে টিম কেজরিওয়াল বানাচ্ছেন!
দীপকে এই অভিযোগ খারিজ করে জানান, তাঁদের সংগঠনের মূল লক্ষ্যই হল শিক্ষা ও পড়ুয়ারা। এর ওপরই তাঁরা গুরুত্ব দিচ্ছেন।
মাত্র কয়েক মাসের নজরকাড়া সাফল্য, জনপ্রিয় তার তুঙ্গে ওঠার পর সিজেপি-র এই ভাঙন, পারস্পরিক মতবিরোধ নিয়ে রাজনৈতিক মহলেও কৌতূহল, চর্চা চলছে।
মনীশ ব্রহ্মভাট নয়া সংগঠনের নাম দিয়েছেন সিজেপি ডেমোক্রেটিক। তিনি সিজেপি-র বারো সফস্যের জাতীয় দল নিয়েও সমালোচনা করেন। বলেন, প্রকৃত প্রতিবাদী, স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব গুরুত্ব দেয়নি। তিনি জাতীয় স্তরে আরও ব্যাপ্তি চান। সব রাজ্যের প্রতিবাদী, স্বেচ্ছাসেবকদের এতে যুক্ত করতে চান৷
কেন নবগঠিত এই দলের ভাঙন শুরু, ব্যক্তিগত ইগো-ই এর কারণ, নাকি এর নেপথ্যে কোন রাজনীতি আছে তা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দেখা দিয়েছে।
এত অল্প সময়ের মধ্যে সিজেপি যেভাবে জনপ্রিয়তার শিখরে উঠেছে, এতে বিস্মিত ছিলেন বিভিন্ন মহল।
আন্দোলন চলাকালীন বিজেপি-র একাধিক নেতা টিপ্পনীও কেটেছিলেন।
এখন এই দলের ভবিষ্যৎ কি সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক, সাধারণ মানুষজনরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*