রোজদিন ডেস্ক :
মধ্যপ্রদেশের সাগরে বিষমদে (Spurious Liquor) অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।অসুস্থ হয়ে হাসপাতালে আছেন ২০ জনের বেশি। অভিযোগ, নামী ব্র্যান্ডের আড়ালে ভেজাল মদ পান করেই এই মৃত্যু।
মুখ্যমন্ত্রী মোহন যাদব আজ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। দোষ প্রমাণিত হলে কাউকে ছাড়া হবে না বলে তিনি দৃঢ়ভাবে জানিয়ে দেন।
সূত্রের খবর উত্তর প্রদেশের ললিতপুর থেকে এই মদের জোগান এসেছিল।
শনিবার রাতে মদ্যপান করে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। সাগর জেলার বিভিন্ন গ্রামে এখন শুধুই হাহাকার। জেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় সাতটি মদের দোকান বন্ধ করে দিয়েছে। বিরোধী কংগ্রেস নেতা জিতু পাটওয়ারি এই মর্মান্তিক ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন। রাজ্যে মদ মাফিয়াদের দৌরাত্ম্যে মানুষ প্রাণ হারাচ্ছেন বলে তাঁর অভিযোগ।
গত মাসে ও গুজরাটের ভাবনগরে বিষ মদ পান করে ১৩ জন প্রাণ হারান। সাগরের
জেলাশাসক প্রতিভা পাল জানান,আজ কাকভোরে প্রথম একজনের মৃত্যুর খবর আসে। বলেন, প্রাথমিকভাবে সীমান্ত সংলগ্ন উত্তরপ্রদেশের ললিতপুর থেকে এই মদ আসে বলে অনুমান করা হচ্ছে। প্রশাসনের পক্ষে মদ্যপানের পর বমি, মাথার যন্ত্রণা, জ্বর ইত্যাদি উপসর্গ হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলা হয়েছে।

Be the first to comment