প্রতীকী ছবি,
সোমবার কাশ্মীরে শ্রীনগর পুরসভার তিনটি ওয়ার্ড ছাড়াও ৮৩টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। কাশ্মীরের ৩০ হাজার ভোটারের মধ্যে ১৫০০ জন ভোট দিয়েছেন। উত্তর কাশ্মীরের কুপওয়ারায় ভোট পড়েছে ২৯ %, হান্ডওয়ারায় ভোট পড়েছে ২১%। বান্দিপোরা, বারামুল্লা, অনন্তনাগ এবং বদগামে ভোটের শতাংশ ৫।
কাশ্মীর উপত্যকায় ৬৯টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। দুই প্রধান দল ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি এই ভোট বয়কট করেছে। ভোট বয়কট করছে সিপিএম, পিডিএফ, ডিপিএনও। বিজেপির দাবি, তারা সাতটি পুরসভা দখল করতে পেরেছে। তাদের ৭৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। সবমিলিয়ে প্রার্থী রয়েছেন ১২৮৩ জন। পরের পর্যায়ের পুরভোট হবে ১০ অক্টোবর। সেদিন ৩৮৪টি ওয়ার্ডে ভোট হবে। শেষ পর্বে ১৩২টি ওয়ার্ডের ভোট হবে ১৩ অক্টোবর। ভোটগণনা ২০ অক্টোবর। কাশ্মীরে শেষ পুরভোট হয়েছিল ২০০৫ সালে। পুরসভাগুলির মেয়াদ ২০১০ সালে শেষ হয়ে গিয়েছে।

Be the first to comment