আজ সন্ধে আটটায় এসএসসি একাদশ ও দ্বাদশের ফলাফল প্রকাশ

Spread the love

রোজদিন ডেস্ক : আজ শুক্রবার সন্ধেয় প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। এদিন রাত আটটার পর থেকে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এরপর হবে নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া। জানা গিয়েছে, যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে চাকরিপ্রার্থীর সংখ্যা কম তাই আগে এই পর্বটি মিটিয়ে নিয়ে তারপর নবম-দশমের ফল প্রকাশ করা হবে। দুটি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫,৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ১২,৫১৪টি শূন্যপদ রয়েছে। এসএসসি-সূত্রে খবর, ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। অর্থাৎ মোট ৩৫,৭২৬ শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী। নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয় সেই কারণে নথি যাচাই করা হবে কেন্দ্রীয়ভাবে। কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিকভাবে। শুধুমাত্র করোনা-আবহে ২০২১ সালে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*