রোজদিন ডেস্ক: রাজ্যে পুলিশ সহ বিভিন্ন দফতরে ১৪৪৫৪ জনের নিয়োগ হবে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। এর মধ্যে
সব থেকে বেশি নিয়োগ হবে পুলিশে । মুখ্যমন্ত্রী আজ আবার ও দৃঢ ভাবে বলেন, তাঁদের প্রতিশ্রুতি অনুযায়ী এই অর্থ বর্ষে এক লক্ষ চাকরি হবে ই হবে। কর্মসংস্থান নিয়ে মানুষের বিরাট প্রত্যাশা আছে। প্রাক্তন সরকারকে তোপ দেগে তিনি বলেন, আগের সরকার চাকরি চুরি করেছে , চাকরি দেয় নি,ওবিসি জট পাকিয়ে ঝুলিয়ে দিয়েছে। এই সব জট, গিঁট তাঁরা আস্তে আস্তে খুলেছেন।।এবার সব ক্ষেত্রেই নিয়োগ শুরু হয়েছে। আগামী ১১ অক্টোবর পুলিশের প্রথম ব্যাচের নিয়োগ দেওয়া হবে বলে জানান।
মুখ্যমন্ত্রী আর ও বলেন,রাজ্যে ১১২ চালু হচ্ছে, পুলিশ যাতে দ্রুত উত্তর দিতে পারে, ১০ অক্টোবর তাঁরা একদিনে ৪৫০ টি থানার জন্য ১১২ র গাড়ি ও ৪৫০ মোটরসাইকেল একদিনে দেবেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠান হবে। এখন রাজ্যে কোন ঘটনায় পুলিশ যেতে এক, দেড় ঘন্টা সময় নেয়, তা আরও আগে হবে বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী দাবি করেন, এখন রাজ্যের কলেজ গুলিতে পড়ুয়া রা ভর্তি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে কোন আসন ফাঁকা থাকছে না।
সব মিলিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন হচ্ছে, আরও হবে বলে জানান।

Be the first to comment