রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী ৯ জুলাই বুধবার হতে চলেছে ধর্মঘট। এই ধর্মঘটকে কেন্দ্র করে নবান্ন থেকে জারি হল নতুন নির্দেশিকা। রাজ্য সরকারি কর্মচারীরা ঐদিন কোন ছুটি নিতে পারবেন না। উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি কেউ হাফ ছুটি বা ছুটির আবেদন করতে পারবেন না। নির্দেশিকার পরেও যদি কেউ সরকারি অফিসে না আসেন তাকে শোকজ করা হবে।
বড় ঘোষণা নবান্নের! ৯ জুলাই ধর্মঘটে ছুটি নেওয়া যাবে না, ঠিক কি নির্দেশিকা? pic.twitter.com/otxt6vOspo
— TOB DIGITAL (@DigitalTob) July 7, 2025
জবাবে অসন্তোষ হলে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। সেক্ষেত্রে একদিনের বেতন কাটা যাবে। সঙ্গে হবে ডায়েজনোন। অর্থাৎ চাকরিজীবন থেকে একদিন বাদ চলে যাবে। তবে মেডিকেল গ্রাউন্ডে ছুটি নেওয়া সম্ভব।

Be the first to comment