রোজদিন ডেস্ক :
আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট গঠনের অনুমতি দিল রাজ্য সরকার। আজ ইডি-র পক্ষে পিএমএলএ আদালতে এই কথা জানানো হয়।
এর ফলে সন্দীপ ঘোষ আরও বিপাকে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
প্রাক্তন সরকারের আমলে গ্রেফতার হলেও তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের অনুমতি না মেলায় চার্জশিট গঠন করা যাচ্ছিল না। পালাবদলের পর তা মেলায় এবার চার্জশিট দিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
২০২৪ সালে আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ, হত্যাকান্ডে তোলপাড় উঠেছিল সারা দেশে। এই ঘটনার প্রমাণ লোপাটে অন্যতম অভিযুক্ত ছিলেন তৎকালীন সুপার সন্দীপ ঘোষ। পরে হাসপাতালে ব্যাপক দুর্নীতির দায়ে ইডি তাঁকে গ্রেফতার করে। কিন্তু প্রাক্তন রাজ্য সরকারের অনুমতি না মেলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট গঠন করা যাচ্ছিল না।
হাসপাতালে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের সঙ্গে দুই ঠিকাদার বিপ্লব সিনহা ও সুমন হাজরার নামও আছে।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর আর জি করের নির্যাতিতার ঘটনা নিয়ে ফের সিবিআই তদন্ত শুরু হয়েছে।

Be the first to comment