রোজদিন ডেস্ক: ভাইফোঁটা র দিন থেকে ফলতায় সাবেক তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিলাসবহুল বাড়ি ভাঙা শুরু হয়েছে। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ এর ওপর স্থগিতাদেশ জারি করেন।আগামী সোমবার দুপুর অবধি বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। দুর্নীতি, ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগে একদা ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খান এখন জেলে। তাঁর স্ত্রী ও কারান্তরালে। তাঁদের কিছু না জানিয়েই বাড়ি ভাঙা হচ্ছে বলে আইনজীবীর মাধ্যমে আদালতে নালিশ করেন জাহাঙ্গির খান।
বিচার পতি জেলা প্রশাসন ও জাহাঙ্গির খান, উভয় পক্ষের আইনজীবী দের বক্তব্য ই শোনেন।
সরকার পক্ষ বেশ কিছু নিয়ম না মেনে বাড়ি ভাঙতে শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে এই বাড়ি বেআইনি ভাবে কোন নিয়ম নীতি না মেনে সরকারি জমি দখল করে হয়েছে বলে সরকারের অভিযোগ।
আপাতত সোমবার অবধি ভাঙার কাজ বন্ধ থাকছে।

Be the first to comment