রোজদিন ডেস্ক : আবার শিরোনামে ওড়িশা! গত ১২ জুলাই বালেশ্বরে ফকিরমোহন কলেজে এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে গায়ে আগুন দেন এক ছাত্রী। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনায় বিভাগীয় প্রধান সমীরকুমার সাহু ও কলেজের অধ্যক্ষ দিলীপকুমার ঘোষকে গ্রেফতার করে পুলিশ। এবার ওড়িশার বাগগড় জেলায় ১৩ বছরের কিশোরীর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার ঘটনার অভিযোগ উঠল।
সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পরও শেষ রক্ষা হয়নি। ঘটনাটি ঘটেছে ওড়িশার বারগড় জেলার গাইসিলাত থানা এলাকায়। অভিযোগ, রবিবার নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় অষ্টম শ্রেণির এক ছাত্রী। মাঠ থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসীরা।
পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী মামার বাড়িতে থাকত। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুসারে, গুরুতর অবস্থায় সম্বলপুর জেলার বুরলার ভিআইএমএসএআর হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে। অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

Be the first to comment