রোজদিন ডেস্ক: নিউ টাউনে এক মলের মধ্যে কথা কাটাকাটি, বচসার জেরে দুই সহপাঠীর ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ার ঘটনায় (Student stabs classmates) তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রেম বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। সূত্রের খবর, নিউ টাউনের এক মলে কফি পানের সময় তিন বন্ধুর বচসা বাধে। আচমকাই এক তরুণ ছুরি বার করে দুই সহপাঠীকে আক্রমণ করে। এই ভয়ঙ্কর ঘটনায় মলে উপস্থিত অন্যরা হতচকিত, আতঙ্কিত হয়ে পড়েন। মলের কর্মী, স্থানীয় মানুষ দ্রুত এসে আক্রান্তদের উদ্ধারের চেষ্টা করেন। আসে পুলিশও। রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।।হামলাকারী পড়ুয়াকে পুলিশ আটক করেছে। আক্রান্ত ও আক্রমণ কারী সকলেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা যায়।

Be the first to comment