রোজদিন ডেস্ক : বিদ্যালয়ে যতই নতুন প্রার্থনা সঙ্গীত আসুক, পড়ুয়ারা বিদ্যালয় বিমুখ হয়ে যাচ্ছে। এই আক্ষেপ করেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।
মধ্যশিক্ষা পর্ষদ সব বিদ্যালয়ে কবিগুরুর “বাংলার মাটি, বাংলার জল” প্রার্থনা সঙ্গীত করার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়ে কোন বিতর্ক নেই জানিয়ে কিংকর অধিকারী বলেন, কিন্তু বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে আরও গুরুত্ব দেওয়া জরুরি। এই দিকে কোথায় নজর দেওয়া হচ্ছে বলে তিনি আক্ষেপ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলার মাটি , বাংলার জল-কে রাজ্য সরকার রাজ্য সঙ্গীতের মর্যাদা দিয়েছে। মূলত বাংলা ও সংস্কৃতিপ্রেমী মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

Be the first to comment