রাজ্যের জেটি ঘাটগুলির যত্নে কোনও খামতি রাখতে চাইছে না পরিবহণ দফতর। তাই জেটি রক্ষণাবেক্ষণের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার আরও ২৪ টি জেটি ঘাটের রক্ষণাবেক্ষেনের দায়িত্ব বর্তালো পরিবহন দফতরের উপর। মঙ্গলবার মিলেনিয়াম পার্কের একটি অনুষ্ঠানে সে কথা জানালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি।
মঙ্গলবার মিলেনিয়াম পার্কের জেটি ঘাট থেকে অত্যাধুনিক মোট ৩১টি নৌকার উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। এর মধ্যে ছিল-
১১টি কাঠের নৌকা
৪টি ইস্পাত নির্মিত বিশেষ নৌকা
১৬টি ইস্পাত নির্মিত যন্ত্রচালিত নৌকা
প্রত্যেকটি নতুন নৌকা কমপক্ষে ১০০ যাত্রীকে বহন করার ক্ষমতা রাখে। নৌকাগুলি যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই তৈরি।শ্যামনগর জেটি দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। ২০১৭ সালের ২৬ এপ্রিল উত্তর ২৪ পরগনার শ্যামনগরের তেলিনিপাড়া জেটি ভেঙে যায়। ঘটনায় ৩ যাত্রীর মৃত্যু হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে গত এক বছরে তৎপরতার সঙ্গে জেটি সংস্কারের কাজে নেমেছ পরিবহণ দফতর। আরও ২৪ জেটি রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত সেই তৎপরতা থেকেই বলে জানান শুভেন্দু। বর্তমানে প্রায ৫০ জেটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে দফতর, যা এখন বেড়ে হবে ৭৫-এর কাছাকাছি।

Be the first to comment