সুব্রত গুপ্ত নতুন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হলেন 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে এসআইআর, শান্তিপূর্ণ নির্বাচন ইত্যাদি কাজে তাঁকে বিশেষ পর্যবেক্ষক করে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার তাঁকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা নিয়োগ করা হোল। তিনি রাজ্যের প্রাক্তন আমলা সুব্রত গুপ্ত। উচ্চশিক্ষিত, সুভদ্র, মিতভাষী, কর্তব্যপরায়ণ এই প্রাক্তন আইএএস সাফল্যের সঙ্গে তাঁকে দেওয়া কঠিন দায়িত্ব সম্পন্ন করেছেন। কদিন আগেই নির্বাচন কমিশন এই দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন তিনি। এতে খুশি আমলাদের একাংশ।

মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হয়েছেন শান্তনু বালা। ২০১৭ সালের এই তরুণ আইএএস দক্ষিণ ২৪ পরগণার অতিরিক্ত জেলাশাসক ছিলেন।

প্রাক্তন আমলা সুব্রত গুপ্তকে নির্বাচন কমিশন রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করায় তাঁকে নিয়ে অনেক কটাক্ষ, টিপ্পনী কেটেছে প্রাক্তন সরকার ও দলের নেতা কর্মীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীও এর ব্যতিক্রম ছিলেন না। কর্মদক্ষ, পরিশ্রমী সুব্রত গুপ্ত সদ্য প্রাক্তন সরকারের আমলে মুখ্য সচিবের যোগ্য দাবিদার ছিলেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন। কিন্তু সেই যোগ্যতার মূল্য তিনি পাননি। এই সব নিয়ে কখনও মন্তব্যও করেননি। এবার তাঁকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা নিয়োগ করে নয়া সরকার বার্তা দিল বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*