রোজদিন ডেস্ক : দুর্নীতির হিসাব দিতে হবে অভিষেক কেও। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (sukanta Mazumder) এই হুশিয়ারি দিয়েছেন। তাঁর অভিযোগ, বহু দুর্নীতির সঙ্গে টিএমসি নেতারা সরাসরি যুক্ত। তাঁদের বাড়িতে শিগগিরি ইডি, সিবিআই যাবে বলে তিনি হুশিয়ারি দেন।
টিএমসি র শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জিকে তোপ দেগে সুকান্ত মজুমদার বলেন, উনি বিভিন্ন সভায় কেন্দ্রীয় এজেন্সিগুলিকে হুমকি দিচ্ছেন। এমন ভাব দেখাচ্ছেন যে ওঁর এত ক্ষমতা কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু সব দুর্নীতির হিসাব ওঁকে দিতে হবে বলে তিনি তোপ দাগেন।
আজ নৈহাটিতে এই সব বলেন সুকান্তবাবু। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেন, উনি ভাবছেন ওঁর দলের সবাই পার পেয়ে যাবেন। কিন্তু তা হবে না। আসল মাথাদেরও ধরা হবে বলে তিনি জানিয়ে দেন। বলেন, দুর্নীতিতে যুক্তদের বাড়ি ইডি, সিবিআই যাবে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যে বিভিন্ন ঘটনা য় তৎপর হয়েছে কেন্দ্রীয় সংস্থা E D, সিবিআই। আসন্ন বিধানসভা নির্বাচন এর আগে এই তৎপরতা বলে মনে করেন বিরোধীরা।

Be the first to comment