রোজদিন ডেস্ক : রাজ্যে রুসা (রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান) প্রকল্প রূপায়ণে গতি আনতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
২০১৩ সালে উচ্চশিক্ষার উন্নয়নে কেন্দ্র এই প্রকল্প চালু করে, ১২টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পের আওতায় আনা হয়। এই রাজ্যে প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয় বলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে জানিয়েছেন। এই বিষয়ে রাজ্য মন্ত্রীকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতেও তিনি অনুরোধ করেন।


সুকান্ত মজুমদার এর অনুযোগ, ২০১৩ সালে রুসা প্রকল্পে রাজ্যের ২০৫টি ইউনিট অনুমোদিত হয়। এই খাতে কেন্দ্র রাজ্যকে গত ২৬শে আগস্ট অবধি ৩৮৩.৬৯ কোটি টাকা দিয়েছে, কিন্তু অত্যন্ত শ্লথ গতিতে এই কাজ চলছে বলে তিনি জানান।
প্রথম দফায় ৮৪টি প্রকল্পের মধ্যে ৫৯টি রূপায়িত হলে ও দ্বিতীয় দফায় ১১৯টির মধ্যে মাত্র ২টির কাজ হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা উন্নয়ন-এ এই টাকা দেওয়া হয়।
রুসা-র কাজে অগ্রগতি আনতে সুকান্ত বাবু রাজ্য শিক্ষা মন্ত্রীকে অবিলম্বে উদ্যোগী হতে অনুরোধ করেছেন।
তথ্যসূত্রে প্রকাশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ইত্যাদি রাজ্যে রুসা প্রকল্পে ভাল কাজ হয়েছে।

Be the first to comment