ভোটের আগে শেষ রবিবার, প্রচার তুঙ্গে 

Spread the love

রোজদিন ডেস্ক : 

হাতে আর মাত্র তিন দিন। ২৯ এপ্রিল কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি ইত্যাদি এলাকায় বাকি ১৪২টি আসনের ভোটগ্রহণ হবে।

আগামীকাল বিকেলে প্রচার শেষের আগে আজই ছিল ভোটের আগের শেষ রবিবার।

আজ সকাল থেকেই কলকাতা সহ সব জেলায় সব দলের প্রার্থীদের প্রচারই তুঙ্গে ওঠে। বিজেপি এবার এই রাজ্যকে পাখির চোখ করে কার্যত জয়ের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী মুখ্যমন্ত্রী, টিএমসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ সব দলেরই বহু নামী দামি নেতারা আজ প্রচারে নামেন।

এর মধ্যে অবশ্যই সব থেকে নজর কেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের প্রচার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, বিদায়ী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখের প্রচারও আজ নজর কেড়েছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তাঁর ভবানীপুর কেন্দ্র কার্যত চষে ফেলেন। জনসভা, রোড শো করেন, চলে যান বাজারে ও। তাঁর এই অভিনব জন সংযোগে মুগ্ধ এলাকাবাসী।

জন সংযোগে মন দিয়েছেন তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপি র শুভেন্দু অধিকারীও। তিনি ও আজ ভবানীপুরে একাধিক সভা করেন।

বিদায়ী দুই মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, অরূপ বিশ্বাসের হয়ে বিশাল জনসভা করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিজের কেন্দ্রের ভোট পর্ব সেরে দক্ষিণ বঙ্গে দলীয় প্রার্থীদের হয়ে ঝোড়ো প্রচার সারেন অধীর চৌধুরীও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*