Supreme Court কেন্দ্রকে সতর্ক করল

Spread the love

রোজদিন ডেস্ক : 
দিল্লির সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে উদ্বেগ ব্যক্ত করল শীর্ষ আদালত (Supreme Court)। সূত্রের খবর, কেন্দ্রকে মৌখিকভাবে হুঁশিয়ারি দিয়ে আদালত জানিয়েছে, উপযুক্ত ব্যবস্থা না নিলে এবার বিচারপতিরা অবস্থান করবেন। যদি ও হাল্কা মেজাজে তা বলেন বিচারপতিরা।
দিল্লি উচ্চ আদালতের মোড় ও জাতীয় জুলজিক্যাল পার্কের কাছে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার নিয়ে মামলার প্রেক্ষিতে এই মন্তব্য বলে প্রকাশ। মথুরা রোডের ওই ক্রসিং পেরিয়ে বহু মানুষ পারাপার করেন। তাঁদের যাতায়াত সংক্রান্ত অসুবিধা নিয়ে শীর্ষ আদালতে বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের এজলাসে মামলা হয়েছে। এই পরিকাঠামো ঠিক না হওয়ায় শীর্ষ আদালত অসন্তুষ্ট বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*