রোজদিন ডেস্ক : বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে। আগামীকাল তাঁর অস্ত্রোপচার হতে পারে। জানা গিয়েছে, সোমবার সকালে আচমকা বাড়ির বাথরুমে পড়ে যান তৃণমূল নেতা। পড়ে মাথায় আঘাত লাগে তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ এই নেতার মাথায় ভালো চোট পেয়েছেন। সিটি স্ক্যান করার পর দেখা গিয়েছে তাঁর মস্তিষ্কের একটি অংশে রক্ত জমাট বেঁধে রয়েছে। আপাতত তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Be the first to comment