মহালয়ায় উদ্বোধন হলো সুরুচি সংঘের থিম সং, গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love
পিতৃপক্ষের অবসান। দেবী পক্ষের শুরু। ঢাকে কাঠি পড়ে গেল পুজোর। এ বার অবশ্য পিতৃপক্ষ থাকতে থাকতেই পুজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। গত ৫ তারিখ উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই চলে যান শ্রীভূমি স্পোর্টিং-এর পুজো উদ্বোধনে। আর মহালয়ার দিন সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান দিয়েই শুরু হয়ে গেল দক্ষিণের অন্যতম সেরা আকর্ষণ সুরুচি সংঘের পুজো।
মঙ্গলবার সকালে মমতার লেখা এবং সুর করা গান পরিবেশন করেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী  ইন্দ্রনীল সেন। রেকর্ডিংয়ে অবশ্য সুরুচির থিম সং-এ ইন্দ্রনীলের সঙ্গে গলা মিলিয়েছেন লোপামুদ্রা মিত্রও।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল টিম ব্যোমকেশ। অভিনেতা আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, রাহুল, প্রযোজক শ্রীকান্ত মোহতারা উপস্থিত ছিলেন নিউ আলিপুরের এই হাইপ্রোফাইল পুজোয়। গোটা অনুষ্ঠানের পোরহিত্য করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ এবং পূর্ত মন্ত্রী তথা সুরুচি সংঘের অন্যতম কর্তা অরূপ বিশ্বাস। আবির, রাহুল, অরূপ মিলে বাজালেন ঢাক। কোমর দোলালেন সোহিনীরা।
এ বার সুরুচির থিম, ‘মা এসেছেন মাটির ঘরে।’ চার রকমের মাটি দিয়ে তৈরি হয়েছে মন্ডপ। বেলে, পলি, ল্যাটেরাইট ও বাঁকুড়া বীরভুমের লাল মাটির ব্যবহার করা হয়েছে বলে জানান অরূপ বিশাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*