রোজদিন ডেস্ক: রাজ্যে নিত্যপণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধি তে উদ্বিগ্ন প্রদেশ কংগ্রেস। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এই বিষয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। সর্বদলীয় বৈঠক ডেকে বাজারদর নিয়ন্ত্রণের রূপরেখা তৈরির আর্জি জানান। রাজ্যের সব জেলায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের মজুতদারি, কালোবাজারি বন্ধে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন।।
রাজ্য সরকার কে হুঁশিয়ারির সুরে শুভঙ্কর সরকার বলেন,আমজনতার থালা থেকে ভাত কেড়ে নেওয়ার চক্রান্ত তাঁরা কোন ভাবেই মেনে নেবেন না। এর বিরুদ্ধে তাঁরা রাজ্যের বাজারগুলিতে প্রতিবাদে নামবেন বলে জানিয়ে দেন।
নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে আমজনতা যখন জেরবার, সরকারের তখন কোন হেলদোল নেই বলে তিনি অভিযোগ করেন।

Be the first to comment